নড়াইলে বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

১১ জুলাই, ২০২৬ - রাত ৭:৪৩
 1.6k
নড়াইলে বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল- আসনের সংসদ সদস্য নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল- আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু এবং জেলা পরিষদের প্রশাসক সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার সাবেক মেয়র নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী মণ্ডল, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটুসহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সময় বক্তারা পরিবহন খাতের উন্নয়ন, মালিকদের ঐক্য যাত্রীসেবার মানোন্নয়নে নবগঠিত কমিটির কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।