মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে নড়াইল পৌরসভার বেশ কিছু বসতবাড়িতে ঢুকেছে পানি
মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে নড়াইল পৌরসভার বেশ কিছু বসতবাড়িতে ঢুকেছে পানি। চরম দূভোর্গে পড়ে যায় এলাকাবাসী। পৌর এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ লাইন না থাকায় প্রতিবছরই ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসীদের।
নড়াইল পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৭২ সালে ২৮ দশমিক ৫০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় পৌরসভাটি। ১৯৯৯ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। শহরটির জন্য ৫৫ কিলোমিটার নালা ব্যবস্থাপনা প্রয়োজন হলেও আছে মাত্র ৪ কিলোমিটার। যা প্রয়োজনের তুলনায় নগণ্য।
আজ শুক্রবার সকালে সরেজমিন দেখা গেছে, বৃষ্টিতে পৌরসভার দুর্গাপুর, আলাদাতপুর, মহিষখোলাস, ভাদুলিডাঙ্গা, বউবাজার, গোহাটখোলা, ভওয়াখালীসহ পৌর এলাকার অনেক স্থানে ঘরবাড়ি, প্রতিষ্ঠান ও রাস্তায় পানি জমেছে। জলাবদ্ধতায় অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঘরের সামনে পানি জমায় অনেকে গৃহবন্দী হয়ে পড়েছেন। কারও কারও রান্নাঘর-টিউবওয়েলের কিছু অংশ ডুবে গেছে পানির নিচে।
শহরের আলাদাতপুর এলাকায় ৫০ থেকে ৬০টি বাড়িতে পানি উঠেছে বলে জানান বাসিন্দা মোঃ বিপ্লব । তিনি বলেন, ‘আমাদের বাড়িসহ আশেপাশর বেশ কিছু ভবনের নিচতলায় পানি জমেছে। আমরা চরম দূভোর্গের মধ্যে আছি।
নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু বলেন, জলাবদ্ধতা নড়াইল পৌর এলাকার একটি নিয়মিত সমস্যা। প্রতিবছর বর্ষা মৌসুমে এই সমস্যা দেখা দেন। আজকে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে দূর্গাপুরের আমার বাড়িসহ নড়াইল বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি ওঠে যায়। আমার আশা করছি পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করতে আমরা পৌরবাসী আন্দোলনের নামতে বাধ্য হবো।
পৌর কতৃপক্ষ জানায়, প্রতিবছর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে কাজ করা হয়। তবে স্থায়ীভাবে জলাবদ্ধতার সমস্যা সমাধানের জন্য প্রয়োজন প্রায় ৫৫ কিলোমিটার নালা নির্মাণ। এ বিষয়ে কাজ চলমান আছে।





