নড়াইলে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম, ডিএই পাট) প্রকল্পের আওতায় নড়াইলে অনুষ্ঠিত হয়েছে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান।
শনিবার(২০ জুন) সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব টি. এম. রাফসিন কবির,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান, বিএনপি নেতা মাহবুব মোর্শেদ জাপল,নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি।
এ সময় বক্তারা বলেন, এই মেলার স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।কৃষকরা মনে করেন এ ধরনের আয়োজন কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে এবং কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।





