প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৩ জুন, ২০২৬ - দুপুর ৩:০১
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বৃক্ষরোপন

নড়াইলে জেলা পরিষদের উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নড়াইল প্রতিনিধি

প্রধানমন্ত্রীর কর্তৃক দেশব্যাপী  ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে জেলা পরিষদের উদ্যোগে  ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৩ জুন) জেলা পরিষদ চত্বর এবং সদর উপজেলার জঙ্গলগ্রাম এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক।


এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ আছাদুজ্জামানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।


অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পরে উপস্থিত অতিথিরা ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।##