নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ মাদরকারবারি আটক
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ উজ্জ্বল শেখ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
আটক উজ্জ্বল শেখ (৩৫) উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কলামনখালী গ্রামের মৃত খোকা শেখের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলামনখালী মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উজ্জ্বল শেখকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক উজ্জ্বল শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কালিয়া থানা পুলিশ।





