নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা,  আহত ১০

৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৯:১৪
 5.4k
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা,  আহত ১০
মিসকান সরদারকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  মিসকান সরদারকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার (৮ সেপ্টেবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।  

আহত সারফিনা বেগম জানান, প্রতিপক্ষের আসলামসহ তাদের লোকজন মিসকান ও আমাকে  ছাড়াও অন্তত ১০ জনকে কুপিয়ে আহত করেছে। পরে মিসকানের মৃত্যু হয়।

মিসকানসহ আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয় । সেখান থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মিসকান মারা যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় মরদেহের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতালে  করা হচ্ছে।

 এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।  মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।