নড়াইলে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী মহোৎসব ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে নড়াইলে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইলের আয়োজনে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশন থেকে বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের অংশগ্রহণে এ মঙ্গল শোভাযাত্রার শুরু করে।
শোভাযাত্রায় নারী-পুরুষ,কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণকরে নড়াইল কেন্দ্রীয় টাউন কালিবাড়ি গিয়ে শেষ হয়।





