নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও জৈব সার বিতরণ

১ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৮:৩৭
 6k
নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও জৈব সার বিতরণ
নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও জৈব সার বিতরণ

নড়াইলে লেবুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) নড়াইল সদর উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা/পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে এসব চারা ও সার বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  নড়াইল সদরের বাস্তবায়নে আয়োজিত কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে লেবুর চারা ও জৈব সার তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে লেবু চাষে কৃষকদের উৎসাহিত করা এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তাদের আয় বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
এসময় সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহমান, সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো. হাবিবুর রহমান এবং লিসবি আক্তার শান্তাসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় কৃষকদের লেবু চাষের বিভিন্ন দিক, চারা রোপণ, পরিচর্যা ও জৈব সার ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের মধ্যে লেবু চাষের আগ্রহ বাড়বে এবং স্থানীয়ভাবে লেবুর উৎপাদন বৃদ্ধি পাবে।