নড়াইলে ৪৮টি আতশবাজি ফুটিয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির সুচনা
নড়াইলে আতশবাজি ফুটিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি পালন শুরু হয়েছে।
আজ ১ সেপ্টেম্বর রাত ১২ টা ১ মিনিটে দলীয় কার্যালয় সামনে ৪৮ টা আতশবাজি ফুটিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির শুভ সুচনা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে নড়াইল জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদলের আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনিসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





