নড়াইলে ট্রাক চাঁপায় নিহত ফিলিং স্টেশন ম্যানেজারের পরিবারকে অনুদান প্রদান
নড়াইলের তুলারামপুরে মেসার্স তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে নিহত নাহিদ সরদারের মা শিউলী বেগম ও স্ত্রীর হাতে ৭ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস,বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, সহ-সভাপতি মিজানুর রহমান রতন, কার্যকরী সভাপতি (খুলনা) এম মাহবুব আলম, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মোড়ল আব্দুস সোবহান, ট্রাংকলরী খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ পিন্টু, সংগঠনের খুলনা বিভাগীয় সহ-সভাপতি শেখ মুরাদ হোসেন, খুলনা বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য শেখ আমানত আলী, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জহির হাসান, যশোর জেলা শাখার সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, জেলা জেলা কমিটির যুগ্ম আহববায়ক সাইফুর রহমান হিটটু, মেসার্স পিষন ফিলিং স্টেশনের মাীলক মোঃ হাসানুজ্জামান, নড়াইল পান্না পেট্রোলিয়ামের মালিক সালমা রহমান কবিতা, নড়াইল ফিলিং স্টেশনের মালিক সাইফুর রহমান হিট্টু, আলম ফিলিং স্টেশনের মালিক মোঃ কামরুল আলম সহ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের নেতারা বলেন, নাহিদ সরদারের মর্মান্তিক হত্যাকাণ্ডে তারা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে তারা হত্যাকান্ডের সাথে জড়িত আসামী সুজাতের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।মামলাটি দ্রুত বিচারকার্য সম্পন্নের দাবি জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাত প্রায় ২টার দিকে জ্বালানি তেলের সংকটকালে পাম্পে ডিজেল নিতে এসে না পেয়ে ক্ষুব্ধ হয়ে সদর উপজেলার তুলারামপুর গ্রামের ট্রাকচালক সুজাত একই গ্রামের মেসার্স তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।ঘটনার পর অভিযুক্ত প্রধান আসামী সুজাত আলী মোল্যাকে (৫০) গ্রেফতার করে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।





