নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু
নিজের ঘরে বাল্বের সুইচ দিতে গিয়ে নড়াইলের কালিয়ায় জোকাচর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমেনা বেগম নামে ( ২৫) এক জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সাড়ে ৯ টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামে ঘরে বাল্বের সুইচ দিয়ে গিয়ে এ ঘটনা ঘটে।
ফাতেমা বেগম জোকারচর গ্রামের মোঃ খলিল মোল্যার মেয়ে।
জানা গেছে,কালিয়া সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামের মোঃ খলিল মোল্যার মেয়ে নিজের ঘরে বাল্বের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করে।
কালিয়া থানার অফিসার ইচার্জ ( ওসি ) মোঃ ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।





