নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরে মৃত্যু

৩ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৫৭
 262
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরে মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলার খেজুরবাগান বেন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তানভীর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে তানভীর দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তানভীরের বয়স আনুমানিক ১৫ বছর। তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।