নড়াইলে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২৯ জুলাই, ২০২৬ - রাত ৮:৪৬
 1.6k
নড়াইলে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হবিগঞ্জে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদে নড়াইলে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার  সন্ধ্যা ৭ টার দিকে নড়াইল শহরের আলাদাতপুর এলাকায় এনসিপির জেলা কাযালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের ‍গুরুত্ব সড়ক প্রদক্ষিন করে রুপগঞ্জ বাজার এলাকায় এসে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলা এনসিপির অহবায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি।

এ সময় বক্তারা, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।