শিশুকন্যা জান্নাতুল এর ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক

২১ জুলাই, ২০২৬ - রাত ১২:১৬
 1.6k
শিশুকন্যা জান্নাতুল এর ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক
শিশুকন্যা জান্নাতুল এর ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক

নড়াইলো রামচন্দ্রপুর এলাকায় ধর্ষণ ও হত্যার ঘটনার শিকার ৫ বছরের শিশুকন্যা জান্নাতুল এর ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তির বিষযে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

আজ সোমবার রাত পৌনে দশটার দিকে নড়াইল জেলা হাসপাতালে আসেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।। এ সময় তিনি জান্নাতুল এর বাবা মফিজুর রহমানের সাথে কথা বলে মফিজুর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজ খবর নেন। এ ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিট্রেস্ট লিংকন বিশ্বাসসহ প্রশাসনের উদ্ধর্তন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নড়াইলের সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাচুড়িয়া পাড়ায় প্রতিবেশী মোঃ রবিউল ইসলাম রবি (৩০) নামে এক ব্যক্তির প্রতিবেশি  মফিজুর রহমান এর শিশুকন্যাকে ধর্ষনের পর হত্যার করেছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজন সহ এলাকাবাসী। আজ বিকেলে শিশুকন্যাকে মৃত অবস্থায় মোঃ রবিউল ইসলাম রবির ঘরের মধ্যে পাওয়া যায়। ঘটনার পর থেকে রবিউল ইসলাম রবি পলাতক রয়েছে।