নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নড়াইল জেলা সরকারি গনগ্রন্থাগারের উদ্যোগে আবৃত্তি , রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ( ১৮ জুলাই ) বেলা ১১ টায় জেলা সরকারি গনগ্রন্থাগার, নড়াইলে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ জনসাধারণ ও অংশ গ্রহন করে। শিশু থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ও জনসাধারণসহ মোট ৮০ জন প্রতিযোগি প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নড়াইল জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মাসুদ রানা এবং নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অমল কান্তি নাগ।
জেলা সরকারি গণগ্রন্থাগার সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচর্চা,মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থান সম্পার্কে জানা আর সৃজনশীল বিকাশে উৎসাহিত করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য ।
জুনিয়র লাইব্রেরিয়ান মাসুদ রানা জানান, প্রতিযোগিতার ফলাফল আগামিকাল ১৯ জুলাই ( রবিবার ) বেলা ১১ টাই প্রকাশ করা হবে। আর আগষ্ট মাসের প্রথম সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারণ করা হবে ।





