নড়াইলে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৭ জুলাই, ২০২৬ - রাত ৯:১০
 1.9k
নড়াইলে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নড়াইলে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নড়াইল ৪ দলীয় আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ফাইনাল খেলায় বরাশুলা দল জয়লাভ করে। বরাশুলা শিশু সদন কমপ্লেক্স মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজে মাদক নির্মুলের জন্য কেবলমাত্র পুলিশের উপর ভরসা করলে হবে না। যুবসমাজকে একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।আমরা যদি পারিবারিক ও সামাজিক ভাবে সচেতন হয় এবং যুবসমাজ যদি জেগে উঠে তাহলে আমার বিশ্বাস মাদকের হাত থেকে আমরা পরিত্রান পাবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ মোহাম্মদ, নড়াইল জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি এস এম সালাউদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি হাফেজ রোমান শেখ, নড়াইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমুসহ ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পৌরসভার ২নং বরাশুলা ওয়ার্ড শাখার উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ভাটিয়াপাড়া ও বরাশুলা অংশগ্রহন করেন।নির্ধারিত সময়ের খেলা ১-১  গোল এ শেষ হয়। টাইব্রেকারে বরাশুলা  ৩-২ গোলে জয়লাভ করে।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।