নড়াইলে চেতনানাশক প্রয়োগে ইজিবাইক, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ
নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় চেতনানাশক দিয়ে হাবিবুর মোল্যা (১৯) নামের এক ইজিবাইক চালকের কাছ থেকে তার ইজিবাইক,নগদ অর্থ ও মোবাইল ছিনতায়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬জুলাই) সকাল ১০ টার দিকে জেলা পশুহাসপাতাল রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভূক্তভোগী পরিবার ।
এ ঘটনায় হাবিবুর মোল্যার বাবা মহসিন মোল্যা বলেন, আমার ছেলে ইজিবাইজ নিয়ে পশু হাসপাতালের দিকে যাচ্ছিলো। তখন কে বা কারা তাকে অচেতন করে তার কাছে থাকা ২০ হাজার টাকা দামের একটি মোবাইল ও ইজিবাইক নিয়ে চলে গেছে।পরবর্তিতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমার ছেলেকে উদ্ধার করে দ্রত হাসপাতালে এনে ভর্তি করেছি।
হাবিবুর মোল্যার মা বলেন,আমরা বাসা ভাড়া করে থাকি। আমার ছেলে একটি ইজিবাইক ভাড়া করে চালায়।প্রতিদিনের মতো আজকে সকালেও সে ইজিবাইক চালাতে বের হয় । তখন কে বা কারা তাকে অচেতন করে তার কাছ থাকা মোবাইল,নগদ টাকা ও ইজিবাইক ছিনিয়ে নেয়।পরবর্তিতে আমার ছেলেকে হাসপাতলে ভর্তি করছি সে অচেতন অবস্থায় রয়েছে।
ভুক্তভোগি হাবিবুর মোল্যার গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। বর্তমানে সে তার পরিবারের সাথে নড়াইল পৌরসভার আলাদাতপুর এলাকায় ভাড়া থাকে ।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ড বলেন,আমরা অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবো।





