নড়াইলে মতুয়া মাতা সুবর্ণা সিকদার ঠাকুরকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১ জুলাই, ২০২৬ - বিকাল ৬:৪০
 186
নড়াইলে মতুয়া মাতা সুবর্ণা সিকদার ঠাকুরকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (গোপালগঞ্জ-বাগেরহাট) এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মতুয়া মাতা শ্রীমতি সুবর্ণা সিকদার ঠাকুরকে সংবর্ধনা দিয়েছে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন, নড়াইল জেলা শাখা।

শনিবার (১১ জুলাই) বেলা ১২টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে হাজারো মতুয়া ভক্তের উপস্থিতিতে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া অসীম পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতুয়া দেব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীধাম ওড়াকান্দির শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মহা মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। এ সময় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন মতুয়া মাতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শ্রীমতি সুবর্ণা সিকদার ঠাকুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক।

এছাড়া উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মতুয়া সমেন সাহা, প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া দেবাশীষ বিশ্বাস, কলোড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মো. রবিউল ইসলাম বিশ্বাস (রবি), যশোর জেলা শাখার সভাপতি মতুয়া শ্রী গৌতম বিশ্বাস, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মতুয়া শ্রী তিতাস বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মতুয়া শ্রী বিদুর কান্তি বিশ্বাস, মতুয়া মিন্টু বিশ্বাস ও মতুয়া শ্রী বিদ্যুৎ কুমার সান্ন্যালসহ নড়াইলের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত মতুয়া মিশনের নেতৃবৃন্দ এবং অসংখ্য ভক্তবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শ্রীমতি সুবর্ণা সিকদার ঠাকুরকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার মতুয়া সম্প্রদায়ের সার্বিক কল্যাণ ও উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবে।