যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন নড়াইল জেলার সাবেক জেলা প্রশাসক

৯ জুলাই, ২০২৬ - রাত ৮:২৭
 11.3k
যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন নড়াইল জেলার সাবেক জেলা প্রশাসক

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন নড়াইল জেলার সাবেক জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বৃহস্পতিবার (০৯ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে জানানো উপসচিব পদমর্যাদার ১৭২ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শারমিন আক্তার জাহান ২০২৪ সালে ১২ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১৫ নভেম্বর পযন্ত নড়াইলের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ব্রাক্ষণবাড়িয়া জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে। বর্তমানে অর্থবিভাগের উপ-সচিব পদে দায়িত্ব পালন করছেন।

শারমিন আক্তার জাহান এর পদোন্নতিতে নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।