বাঁচা-মরার লড়াইয়ে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

৯ জুলাই, ২০২৬ - দুপুর ২:২৭
 226
বাঁচা-মরার লড়াইয়ে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন
বাংলাদেশ ক্রিকেট দল

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বাঁচা-মরার এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সিরিজের প্রথম ম্যাচে ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানে হেরে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লাল-সবুজ প্রতিনিধিদের।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে এসেছে পরিবর্তন। প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তাঁর জায়গায় একাদশে ফিরেছেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।