লড়াইয়ে কে কার মুখোমুখি শেষ ষোলোর

৪ জুলাই, ২০২৬ - দুপুর ১২:৩৮
 373
লড়াইয়ে কে কার মুখোমুখি  শেষ ষোলোর

ঘানা ও কলম্বিয়ার মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচটি দিয়ে পর্দা নামলো ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াই। মাঠের তুমুল লড়াই আর একের পর এক বড় অঘটনের মধ্য দিয়ে এবার চূড়ান্ত হয়ে গেল কোয়ার্টার ফাইনালে ওঠার মহাপর্ব তথা ‘শেষ ১৬’-এর লাইন-আপ।

এবারের শেষ বত্রিশের পর্বে সবচেয়ে বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে বিদায় করে দিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে তারা।

অঘটনের এখানেই শেষ নয়; তিনবারের ফাইনালিস্ট শক্তিশালী নেদারল্যান্ডসকেও টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে মরক্কো।

এদিকে ফেবারিট দলগুলোকে শেষ ষোলোতে পা রাখতে বেশ বেগ পেতে হয়েছে।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে নবাগত কেপ ভার্দের বিপক্ষে কোনোমতে - গোলের কষ্টার্জিত জয় পেয়েছে। 

ইউরোপীয় পরাশক্তি পর্তুগালও প্রবল লড়াইয়ের পর ক্রোয়েশিয়াকে বিদায় করেছে।

অন্যদিকে জাপানের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে হেক্সা মিশনের খোঁজে থাকা ব্রাজিল। একই পরিস্থিতির শিকার হয়েছিল ইংল্যান্ডও, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা আফ্রিকার দল ডিআর কঙ্গোকে হারাতে বেশ পরীক্ষা দিয়েছে।

এই পর্বের সবচেয়ে নাটকীয় ম্যাচটি উপহার দিয়েছে বেলজিয়াম। সেনেগালের বিপক্ষে ৮৫তম মিনিট পর্যন্ত - গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে - গোলের জয় তুলে নেয় বেলজিয়ানরা। আর ঘানাকে বিদায় করে লাতিন আমেরিকার চতুর্থ দেশ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া।

অন্যান্য ম্যাচের মধ্যে সুইডেনকে উড়িয়ে দিয়ে দাপুটে জয় পেয়েছে ফ্রান্স। অস্ট্রিয়ার বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে স্পেন। অন্যদিকে ম্যাচের অনেকটা সময় একজন কম নিয়ে খেলেও বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়েছে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র।

এছাড়া নিজ নিজ ম্যাচে ইতিহাস গড়া জয় নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে কানাডা, নরওয়ে, মিশর সুইজারল্যান্ড।


প্যারাগুয়ে-ফ্রান্স, কানাডা-মরক্কো, পর্তুগাল-স্পেন, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম, ব্রাজিল-নরওয়ে, মেক্সিকো-ইংল্যান্ড, আর্জেন্টিনা-মিশর, সুইজারল্যন্ড-কলম্বিয়া।