যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অংশ নিতে সুইজারল্যান্ডে পাকিস্তানের প্রধানমন্ত্রী

২১ জুন, ২০২৬ - রাত ৭:০৪
 1.2k
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অংশ নিতে সুইজারল্যান্ডে পাকিস্তানের প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অংশ নিতে সুইজারল্যান্ডে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির রোববার সুইজারল্যান্ডে পৌঁছেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন-সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া একটি চুক্তির অংশ হিসেবে সমঝোতা স্মারকটির বাস্তবায়ন নিয়ে এ বৈঠকে আলোচনা হবে।

আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।