যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানল

১৯ জুন, ২০২৬ - রাত ১০:৪১
 412
যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানল
যুদ্ধবিরতি

চলমান সংঘাতের অবসানে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানল । শুক্রবার (১৯ জুন) থেকেই দুই পক্ষের মধ্যকার এ যুদ্ধবিরতি  কার্যকর হয়েছে বলে জানিয়েছে বলে জানা গেছে। 

মার্কিন এক কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের স্থানীয় সময় বিকেল ৪টার দিকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন ওই মার্কিন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, দিনের শুরুতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চললেও পরে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহায়তায় এই সমঝোতা সম্পন্ন করেছেন।

যুদ্ধবিরতির ঘোষণা এলেও এর আগে বৃহস্পতিবার রাতভর লেবাননে হামলা চালায় ইসরায়েল। সর্বশেষ ওই হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। একই সময়ে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের চার সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা চুক্তিতে সব ফ্রন্টে হামলা বন্ধের কথা উল্লেখ থাকার পরও এ ঘটনা ঘটে।

এদিকে লেবাননের পরিস্থিতির মধ্যেই শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত করা হয়েছে। এর ফলে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

হিজবুল্লাহর একজন ঊর্ধ্বতন আইনপ্রণেতা জানিয়েছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে ইরান অবস্থান জানিয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বৈঠক স্থগিত হওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেছেন, লেবাননে ইসরায়েলি হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র দায়ী। একই সঙ্গে তিনি জানান, নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে তেহরান।

বুর্গেনস্টক মাউন্টেন রিসোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ‘স্থগিত’ হয়েছে বলে নিশ্চিত করেছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও তারা জানিয়েছে, আলোচনার প্রস্তুতি এখনো অব্যাহত রয়েছে।