ময়মনসিংহে কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাইপাস এলাকায় অবস্থিত ময়মনসিংহ এডভান্স রেসিডেন্সিয়াল কলেজের ৬ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভবনটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বক্তব্যে এমপি ওয়াহাব আকন্দ বলেন, বর্তমান সরকার শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উন্নত ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। সরকারের এই উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়িত হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অতীতের বিভিন্ন সময়ে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও বর্তমান সরকার শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশের মাধ্যমে তাদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে।