নড়াইলের  লোহাগড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

১৪ জুন, ২০২৬ - রাত ৭:২৯
 3.6k
নড়াইলের  লোহাগড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
মাদক বিরোধী মানববন্ধন

নড়াইলের  লোহাগড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায়  লোহাগড়া উপজেলা পরিষদের প্র

ধান গেটের সামনে কালনা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের  এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

লোহাগড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডবাসীর আয়োজনে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক মেয়র এ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জামিরুল হক টুটুল,কেএম হাবিবুল্লাহ বেলালী, মাহবুবুর রহমান লিটন, কেএম জিবন জিয়া প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মাদকের আগ্রাসন ভয়াবহ আকার ধারণ করেছে। থানার পাশে এই ৬ নং ওয়ার্ড এর অবস্থান। পুলিশ প্রশাসনের নাকের ডগায় দেদারসে মাদক বিক্রি করছে মাদক কারবারিরা। এতে করে বাড়ছে মাদকসেবী ও কারবারি। বক্তারা মাদক কেনাবেচা বন্ধে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।