মাগুরায় ছাত্রশিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৩ জুন, ২০২৬ - রাত ৭:০৯
মাগুরায় ছাত্রশিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ,  মাগুরা প্রতিনিধি:

মাগুরায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা শহর অঞ্চল ও সদর অঞ্চল কর্তৃক আয়োজিত  দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির  (Training Camp) ১২ জুন শুক্রবার আল আমিন ইয়াতিম খানা জামে মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে।


শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা সভাপতি এম এম জুবার হোসাইন। মাগুরা সদর উপজেলা সভাপতি মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায়  ও শহর শাখার সভাপতি মোঃ সাকিব হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা শাখার প্রথম সভাপতি বিশিষ্ট ইসলামি চিন্তা ও ব্যাংকার এবং আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ মাসুদুল আলম, ইসলামী ছাত্রশিবিরের ইসলামি বিশ্ব বিদ্যালয়ের সাবেক সেক্রেটারী ও আগামী মাগুরা  সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট মোঃ আজমত হুসাইন। 


বক্তারা তাদের বক্তব্যে ইসলামী আদর্শে উজ্জীবিত, নৈতিকতা সম্পন্ন ও দক্ষ জনশক্তি গঠনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কর্মীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় মাগুরা শহর ও সদর অঞ্চলের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনশেষে  দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।