যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল

৮ জুন, ২০২৬ - রাত ১:৪৩
যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল
যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।

 রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু করে নড়াইল জেলা হাসপাতালের সামনে প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মো. মসিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন,  প্রধানমন্ত্রী তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমিটি গঠন করে দেওয়ার জন্য। সেই সঙ্গে অভিনন্দন জানান কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী টিটো, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদুল হক জনি,  সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল, জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিল্টন শেখ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম পিয়াল, সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব গাজী আল মামুন, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাসসহ  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি, মোহাম্মাদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক এবং রেজাউল কবির পলকে সিনিয়র সহ-সভাপতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।