নড়াইলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

৩১ আগস্ট, ২০২৬ - রাত ৯:৩৭
 3.3k
নড়াইলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
নড়াইলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নড়াইলে নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে  শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। 

আজ  সোমবার ( ৩১আগস্ট)জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম হলে  জেলা প্রশাসনের  আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল সালাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল হাসানসহ অনেকে।
প্রতিযোগিতায় থাকছে  প্রাথমিক বিদ্যালয়,  মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারছেন। প্রতিযোগিতার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে নজরুল সঙ্গীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা।

দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে নজরুলের চেতনা ও সৃষ্টিশীলতা ছড়িয়ে দিতেই এই উৎসবমুখর প্রতিযোগিতার আয়োজন ।