গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে গণমিছিল

৫ আগস্ট, ২০২৬ - রাত ৯:২৯
 1k
গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে গণমিছিল
গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে গণমিছিল

গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট।  বুধবার (৫ আগস্ট) বিকেলে  নড়াইলের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

  উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন নড়াইল- আসনের সংসদ সদস্য মোআতাউর রহমান বাচ্চু।

 সমাবেশ শেষে পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের রূপগঞ্জ এলাকা হয়ে প্রধান সড়ক  প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে শেষ হয়।

 সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নড়াইল- আসনের সংসদ সদস্য  জেলা জামায়াতের আমির মোআতাউর রহমান বাচ্চু  গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার জাকির হোসেনকর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু

উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন এবং যুব বিভাগের সভাপতি মুহাম্মাদ খিয়াম উদ্দিনসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।