যুবদলের কেন্দ্রীয় সভাপতির সঙ্গে  নড়াইল জেলা যুবদল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

১ আগস্ট, ২০২৬ - রাত ২:২৭
 1.2k
যুবদলের কেন্দ্রীয় সভাপতির সঙ্গে  নড়াইল জেলা যুবদল নেতাদের সৌজন্য সাক্ষাৎ
যুবদলের কেন্দ্রীয় সভাপতির সঙ্গে  নড়াইল জেলা যুবদল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সঙ্গে নড়াইল জেলা যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

যশোর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে শুক্রবার (৩১ জুলাই) বিকেলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না নড়াইলে আসেন।

নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের মুচিরপোল এলাকায় পৌছালে  জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল ও নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি জেলা যুবদলের সাধারণ  সম্পাদক সায়দাত কবির রুবেল এর অফিসে তিনি কিছু সময় অবস্থান করে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি।

নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না যশোরের উদ্দেশে রওনা দেন।