বিভিন্ন দাবীতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত
হিন্দু ধর্মের ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশের সভাপতিত্ব করেন পুজা উদযাপন পরিষদের নড়াইলের জেলার সভাপতি ড. পঙ্কজ বিহারি ঘোষ (অন্ন)। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বি এন পি সহসভাপতি অশোক কুন্ডু ,সনাতনী ফোরামের জেলা সভাপতি রাজিব বিশ্বাস , জেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক দেব মজুমদার। সমাবেশে বক্তারা বলেন, “যারা আমাদের ধর্মগুরুর ছবিতে জুতা নিক্ষেপ করেছে এবং আমাদের মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিলিপ অধিকারী । কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাপ্ত হয়।