প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ সরকারি অনুষ্ঠানের প্রচারণায়

৫ জুলাই, ২০২৬ - দুপুর ১:৩৪
 3.8k
প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ সরকারি অনুষ্ঠানের প্রচারণায়
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সরকারি অনুষ্ঠানের প্রচারণায় । রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে।

ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

পরিপত্রে বলা হয়, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ ও অনতিবিলম্বে কার্যকর হবে ।