নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৬: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার রাতে এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তারেক রহমান নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।’
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি কার্ড প্রকাশ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
তারেক রহমানের শুভেচ্ছা বার্তা প্রকাশের প্রায় আধা ঘণ্টা পর এক্সে তার জবাব দেন নরেন্দ্র মোদি।
তারেক রহমানের পোস্ট শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’
১৭ সেপ্টেম্বর ৭৬তম জন্মদিন পালন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্র-বাসস






