জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতায় সাফল্যের জন্য নড়াইল দলকে সংবর্ধনা

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৩০
 2k
জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতায়  সাফল্যের জন্য নড়াইল দলকে সংবর্ধনা
জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতায় সাফল্যের জন্য নড়াইল দলকে সংবর্ধনা প্রদান

৩০ তম জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতায় নড়াইল জেলার মহিলা দল চ্যাম্পিয়ন এবং পুরুষ দল রানার-আপ হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক ও  জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালাম এর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ক্রীড়া সংস্থার সন্মানিত সদস্য আহসান মাহমুদ রাসেল, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন,এক্সিকিউটিভ ম্যাজিট্রেট লিখন রায়,প্রশিক্ষক রবিউল ইসলাম অফিস করণিক সুবোধ বিশ্বাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খেলোয়াড় ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।