'গানে গানে জুলাই' অনুষ্ঠানে মুখর নড়াইল শিল্পকলা একাডেমি
২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে স্মরণ করে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে 'গানে গানে জুলাই' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের নজরুল মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল জুলাই অভ্যুত্থানের চেতনা ও নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মাধ্যমে তুলে ধরা।
অনুষ্ঠানে লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মুলিয়া উচ্চ বিদ্যালয়,পার্বতী বিদ্যাপীঠ, নড়াইল কালেক্টরেট স্কুল, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।
পাশাপাশি জুলাই অভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ এবং গণআকাঙ্ক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়।





