নাসির উদ্দীন পাটোয়ারির অশালীন বক্তব্যের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৩ আগস্ট, ২০২৬ - রাত ৯:৪১
 1.1k
নাসির উদ্দীন পাটোয়ারির অশালীন বক্তব্যের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের সম্পর্কে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারির দেয়া অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাইযোদ্ধারা।

সোমবার (৩আগস্ট) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের গেটের সামনে  এ  সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আমরা জুলাই যোদ্ধা নড়াইল জেলার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জুলাই যোদ্ধার আহবায়ক মোঃ জুবায়ের।

সমাবেশে  বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন।  এসময় লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শম জামসেদ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সিকদার, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম সহ বিএনপি নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা সমাবেশে অংশ নেন।
এর আগে লক্ষীপাশা বাজার এলাকায় এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটোয়ারিকে হুসিয়ার করে দিয়ে বিক্ষোভ মিছিল করে জুলাই যোদ্ধারা।