মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি করলেন বাবা
টাকার লোভে সন্তানকে বিক্রি করলেন বাবা, অভিযোগ পেয়ে উদ্ধার করে মায়ের কোলে বাচ্চাকে তুলে দিলেন পুলিশ। মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়ন রামদেরগাতী গ্রামের এ ঘটনা ঘটেছে।
শিশুটির বাবা সাগর হোসেন অবৈধভাবে মাগুরার মঘি ইউনিয়ন দক্ষিণ বীরপুর গ্রামে শাহাবুরের কাছে ২৫ হাজার টাকার বিনিময়ে শিশুটি বিক্রি করে দেয়। বর্তমানে শিশুটির বাবা পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং জানানো হয়, ২৫ হাজার টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে শিশুটিকে বিক্রি করেন শিশুটির বাবা।
তথ্য প্রযুক্তির সহযোগিতা ও স্থানীয়দের মাধ্যমে বিক্রি হওয়া শিশুটিকে ১৮ জুন দুপুরে মঘি ইউনিয়ন দক্ষিণ বীরপুর শাহাবুর ও মনিরা খাতুন দম্পতির কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধার হওয়া শিশুটি তার মায়ের কাছে হন্তান্তার করা হয়েছে।
পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন বলেন, ১ মাস ২৫ দিন শিশুটির মা তানজিলা খাতুন সন্তানের খোঁজ করতে থাকলে অভিযুক্ত বাবা সাগর হোসেন তাকে মিথ্যা তথ্য প্রদান করেন। সাগর হোসেন বলেন, শিশুটিকে জীনে নিয়ে গেছে এবং জীনের মাধ্যমে ফেরত আনার আশ্বাস দিয়ে প্রায় দুই মাস অতিবাহিত করেন। শিশুটির বাবা পলাতক
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গহণের প্রক্রিয়া চলছে।