নড়াইলে সঞ্চয় বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত
সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয় নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
জেলা সঞ্চয় অফিস/ব্যুরো নড়াইল এই গণশুনানির আয়োজন করে। জেলা কাযালয়ে আয়োজিত এই গণশুনানিতে বীরমুক্তিযোদ্ধা, গ্রাহক এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন। এ সময় গ্রাহকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সমস্যার সমাধান দেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয় অফিসার সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ। এ সময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা তবিবর রহমান, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুব রশিদ লাবলু।
এ দিকে “সবার আগে বাংলাদেশ , সঞ্চয়ে গড়বো সমৃদ্ধ দেশ’’- এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের সাথে নড়াইলেও চলছে সঞ্চয় সপ্তাহ-২০২৬। ১৪ জুন থেকে শুরু হওয়া এই সপ্তাহ শেষ হবে আগামী ১৮ জুন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবার সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র ও ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র নামের সঞ্চয় স্কিমসমূহ বর্তমানে চালু আছে।