নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযোগে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি :
নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে দুই পক্ষের বিরোধে পার্শ্ববর্তী পাটেশ্বরী গ্রামের নিরীহ মানুষকে জড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে পাটেশ্বরী গ্রামের ভুক্তভোগী বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম শেখ, স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান, জাকির হোসেন ও রাসেল ফকিরসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সম্প্রতি সাতবাড়িয়া গ্রামের ফারাজি ও মোল্যা বংশের দুই পক্ষের মধ্যে জমি মাপঝোককে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে। তবে ফারাজি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে পার্শ্ববর্তী পাটেশ্বরী গ্রামের কয়েকজনকে এ ঘটনায় জড়িত বলে দাবি করলেও প্রকৃতপক্ষে তারা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।
ইউপি সদস্য সেলিম শেখ বলেন, সাতবাড়িয়া গ্রামের মোল্যা ও ফারাজি বংশের মধ্যকার জমিজমা সংক্রান্ত বিরোধে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে পাটেশ্বরী গ্রামের নিরীহ মানুষকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে এবং বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দেওয়া হচ্ছে। যারা ঘটনাস্থলে ছিল না, তাদের নামও অভিযোগে যুক্ত করা হচ্ছে। আমরা এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাই।
মানববন্ধনে উপস্থিত আশিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে মানবিক কারণে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের মোল্যা বংশের লোক হিসেবে প্রচার করা হচ্ছে এবং মামলায় জড়ানোর চেষ্টা চলছে। তিনি প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং নিরীহ মানুষকে হয়রানি না করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতবাড়িয়া গ্রামের দুই পক্ষের বিরোধের দায় পার্শ্ববর্তী গ্রামের সাধারণ মানুষের ওপর চাপানোর অপচেষ্টা বন্ধ করতে হবে। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
পাঠক প্রবাহ: ডেস্ক Oct 25, 2026 7.9k
নড়াইলের লোহাগড়া বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বি...
মো. নূরুন্নবী সামদানী Oct 22, 2026 2.9k
নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরি...
পাঠক প্রবাহ: ডেস্ক Oct 18, 2026 3.4k
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীল ডেঙ্গ...
মাগুরা প্রতিনিধি Oct 21, 2026 889
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগী লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের ...
পাঠক প্রবাহ: ডেস্ক Oct 21, 2026 10.3k
নড়াইলের সামাজিক সেবামূলক সংগঠন ঊষার আলো সূর্যসংঘের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন ও ক...
মো. নূরুন্নবী সামদানী Nov 4, 2026 1k
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু পঞ্চমবারের মতো বাংলাদেশ জামায়াতে...
পাঠক প্রবাহ: ডেস্ক Oct 21, 2026 10.3k
পাঠক প্রবাহ: ডেস্ক Oct 25, 2026 7.9k
পাঠক প্রবাহ: ডেস্ক Oct 10, 2026 6.9k
পাঠক প্রবাহ: ডেস্ক Jul 17, 2026 6.7k
মাহবুবুর রশিদ লাবলু Jul 25, 2026 6.4k


