অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রচার ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্ট্রার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রচার এবং স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্ট্রার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।
জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক উর্ব্বশী গোস্বামীর সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল।
কর্মশালায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. নুর-ই-আলম, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হুমায়ুন কবীর রিন্টু এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত।
কর্মশালায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল তুলে ধরা হয় এবং স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্ট্রারের গুরুত্ব, তথ্যভাণ্ডার হালনাগাদ, ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক তথ্য সংরক্ষণ ও পরিকল্পনা প্রণয়নে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।