মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা শাখার আয়োজনে গতকাল শনিবার বিকালে শহরের ভায়না মোড় আল নেয়ামা ইন্টারন্যাশনাল হোটেল হলরুমে মাগুরা জেলার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাগুরা জেলার শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম - মহাসচিব শাহ ইফতেখার তারিক। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মুফতি আহমদ আব্দুল জলিল। এছাড়া উক্ত সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সকল দায়িত্বশীল ও সকল সহযোগী সংগঠনের ঊর্ধ্বতন ও দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক বলেন, আমরা গতানুগতিক রাজনৈতিক কর্মকান্ডে বিশ্বাসী নই। আমরা পীর সাহেব চরমোনাই এর সৈনিক। আমাদের রাজনীতি হবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণ। বিগত বছরে ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের নিরাপত্তার অধিকার ক্ষুন্ন করে ছিল।জুলাই আগস্টে এদেশের নিরীহ ছাত্র জনতার উপর হামলা চালিয়ে হত্যা করেছিল অনেক ছাত্র সাধারণ মানুষকে। দেশে এক ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। আমরা চাইনা নতুন কোন ফ্যাসিস্ট সরকারের জন্ম হোক। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে ক্ষমতার পালা বদল নয়, রাজনীতি হবে আদর্শিক। আমরা দেশের মানুষের পাশে থাকতে চাই।
সম্মেলনে ২০২৭-২৮ সেশনে সভাপতি হাফেজ মনিরুজ্জামান ও হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।





