মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ

৭ জুলাই, ২০২৬ - রাত ৯:০৭
 965
মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ
খেজুরের বীজ বোপণ

'গাছ লাগান, পরিবেশ বাঁচান'—এই স্লোগান নিয়ে  ফরিদপুরের মধুখালীতে (মধুখালি থেকে ভাটিয়াপাড়া রেললাইনের দু'পাশে) শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে ব্যাতিক্রিমী উপায়ে খেজুরের বীজ বোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ ৭ জুলাই মঙ্গলবার দুপুরে মধুখালী রেলগেটসংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ ওহিদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীজ বোপন কর্মসূচীর উদ্বোধন ও বক্তব্য রাখেন মধুখালি  উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “ফরিদপুর যেমন আখের গুড়ের জন্য সুপরিচিত, তেমনি ভবিষ্যতে খেজুরের রস ও খেজুরের গুড় উৎপাদনেও এ অঞ্চল সুনাম অর্জন করবে বলে আমি আশাবাদী। তিনি পরিবেশ রক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোঃ আব্দুল্লাহ

এ সময় রেলস্টে্শন মাস্টার মো. কাওছার মাহমুদ, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, শ্রীপুর প্রতিবন্ধী সংস্থার সহসভাপতি মিরান্নাহার, সাংগঠনিক সম্পাদক কাজী তকিবুল ইসলাম, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির প্রচার সম্পাদক, সাংবাদিক আব্দুর রশিদ মোল্লা,  উপদেষ্টা  বীরমুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস মল্লিক, ইন্জিনিয়ার কামরুল ইসলাম, মোঃ মগগুল হোসেন, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবক ও শ্রমিক নেতা মোঃ হামিদুল ইসলাম মল্লিক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী ও পাখির জন্য প্রাকৃতিক খাদ্যের উৎস সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে মধুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত রেললাইনের উভয় পাশে পর্যায়ক্রমে খেজুরের বীজ বোপণ করা হবে। ভবিষ্যতে এসব গাছ বড় হয়ে ফল দিলে বন্যপ্রাণী ও পাখির খাদ্যের জোগান বাড়বে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এলাকার সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা রেললাইনের দুপাশে খেজুরের বীজ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। খেজুর বীজবোপন কর্মসুচীটি সার্বিক তদারোকি করেন সিনিয়র সাংবাদিক শাহজাহান হেলাল।