নড়াইলে উৎসব মুখর পরিবেশে একাত্তর টিভির জন্মদিন পালিত
নড়াইলে উৎসব মুখর পরিবেশে একাত্তর টিভির জন্মদিন পালন হয়েছে।
রবিবার সকালে নড়াইল প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এডঃ এস এম আব্দুল হক, সহ-সভাপতি মুনীর চৌধুরী, কোষাধক্ষ্য মোস্তফা কামাল, সিনিয়ির সাংবাদিক তারিকুজ্জামান লিটু সহ সাংবাদিক বৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন একাত্তর টিভির নড়াইল প্রতিনিধি ও নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম। এ সময় বক্তাগন একাত্তর টিভির আরও সাফল্য কামনা করেন।





