মোটর সাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা আহত

১৫ জুন, ২০২৬ - সকাল ১১:৪৫
মোটর সাইকেল দুর্ঘটনায়  বিএনপি নেতা আহত
মোটর সাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা আহত

নড়াইলের কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তিনি লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৫ জুন ২০২৬) সকালে ব্যক্তিগত কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হয়ে দুর্ঘটনার শিকার হন। এসময় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেলেও চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দলীয় নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন বার্তা প্রকাশ করেছেন।
স. ম. ওয়াহিদুজ্জামান মিলু দীর্ঘদিন ধরে কালিয়া উপজেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার আকস্মিক দুর্ঘটনার খবরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
কালিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন।

স. ম. ওয়াহিদুজ্জামান মিলু পাঠক প্রবাহকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।