নড়াইলের লোহাগড়ায় পৌরবাসীর অধিকার আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত পালিত
নড়াইলের লোহাগড়া পৌরবাসীর ন্যুনতম ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪জুন) সকাল সাড়ে ১০টায় পৌর অফিসের সামনে পৌর নাগরিকরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, লোহাগড়া বাজার সর্বদাই কাদামাটিতে ভরা থাকে ও রাস্তাগুলো চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন যাবত গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা। ময়লা আবর্জনার অব্যবস্থাপনা, সড়কবাতিগুলো অপার্যপ্ত ও নষ্ট। এই রাস্তা দিয়ে পৌরবাসীর সাধারণ চলাচলও কষ্টসাধ্য হয়ে উঠেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোঃ জামিরুল হক টুটুল, কৃষকদল নেতা এনামুল কবির চন্দন, যুবদল নেতা মোঃ তারেক, মোঃ রেজাউল করিম প্রমুখ।
বক্তারা দ্রুত নাগরিক অসুবিধা দূর করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। #