ছাগল উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

২০ জুন, ২০২৬ - দুপুর ১:২৫
 112
ছাগল উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু
ছাগল উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে উপজেলার টেলকি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রথমে একজন গর্তে নামেন ছাগলটি তুলতে। পরে তাকে উদ্ধার করতে গিয়ে আরও কয়েকজন একে একে গর্তে নামেন। একপর্যায়ে তারা সবাই গ্যাসে আক্রান্ত হয়ে গর্তের ভেতরেই মারা যান।

নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

মধুপুর থানার ওসি এ.কে এম ফজলুর হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।