জাতীয় প্রাথমিক শিক্ষার চুড়ান্ত প্রতিযোগিতায় যাচ্ছেন নড়াইলের শাহরিয়ার

১৫ জুন, ২০২৬ - রাত ৯:৫৫
 4.1k
জাতীয় প্রাথমিক শিক্ষার চুড়ান্ত প্রতিযোগিতায় যাচ্ছেন নড়াইলের শাহরিয়ার

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করছেন নড়াইলের দলজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এম. শাহরিয়ার হোসেন। 

আগামী ১৬ জুন ঢাকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এম. শাহরিয়ার হোসেন বিশিষ্ট ফ্রি ল্যান্সার ও সাংবাদিক এম সাদ্দাম হোসেন এর পুত্র।

এম সাদ্দাম হোসেন জানান, শাহরিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ইউনিয়ন, উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে ‘হামদ ও নাত’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে।

তিনি বলেন, এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের দিকনির্দেশনা, পরিবারের সহযোগিতা এবং বিশেষভাবে হাফেজ আল-আমিন হোসাইন-এর আন্তরিক প্রশিক্ষণ ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শাহরিয়ারের জন্য সকলের দোয়া কামনা করেন তিনি ।