দেশে সবচেয়ে বেশি মসজিদ ঢাকা বিভাগে; নড়াইলে ২ হাজার ১৬২টি
বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
৬ জুলাই ইসলামিকা ফাউন্ডেশন থেকে প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী, দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে।
পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে রয়েছে ৭১ হাজার ৫৯৬টি, চট্টগ্রামে ৬৩ হাজার ৭০৩টি, রংপুরে ৪৫ হাজার ৭৯২টি, রাজশাহীতে ৪৫ হাজার ৬৭৯টি, বরিশালে ৩৫ হাজার ৬৯১টি, খুলনায় ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহে ৩১ হাজার ২১২টি এবং সিলেটে ২২ হাজার ৬টি মসজিদ।
খুলনা বিভাগের জেলা-ভিত্তিক তথ্য অনুযায়ী, যশোরে সবচেয়ে বেশি ৬ হাজার ৮৬৩টি মসজিদ রয়েছে। এরপর রয়েছে সাতক্ষীরায় ৪ হাজার ৯২২টি, বাগেরহাটে ৪ হাজার ৪৫৩টি, ঝিনাইদহে ৩ হাজার ৭৬১টি, খুলনায় ৩ হাজার ১৭৩টি, কুষ্টিয়ায় ৩ হাজার ১৯৮টি, মাগুরায় ২ হাজার ৪৯৫টি, নড়াইলে ২ হাজার ১৬২টি এবং মেহেরপুরে ১ হাজার ২৬টি মসজিদ রয়েছে। এসব জেলা মিলিয়ে খুলনা বিভাগে মোট মসজিদের সংখ্যা ৩৪ হাজার ৫৮৬টি।





