ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেফতার

২৪ জুন, ২০২৬ - দুপুর ৩:৫২
 224
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেফতার
প্রতিকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় রমনা থানায় দুইজন, শাহবাগ থানায় একজন, ধানমন্ডি থানায় একজন, হাজারীবাগ একজন, বংশাল থানায় একজন, সূত্রাপুর থানায় একজন, সবুজবাগ থানায় একজন, কদমতলী থানায় একজন, তেজগাঁও থানায় দুইজন, শিল্পাঞ্চল থানায় দুইজন, মিরপুর থানায় তিনজন, পল্লবী থানায় একজন, কাফরুল থানায় একজন, দারুসসালাম থানায় জন, ভাটারা থানায় দুইজন, উত্তরা পশ্চিম থানায় একজন, বিমানবন্দর থানায় একজন ও তুরাগ থানায় একজনকে  গ্রেফতারের সংখ্যা হলো

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।