নরওয়ের বিপক্ষেও ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার

৬ জুলাই, ২০২৬ - রাত ১:২৩
 891
নরওয়ের বিপক্ষেও ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার
নেইমার

বিশ্বকাপের নকআউট পর্বের নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে ব্রাজিল।

কোচ কার্লো আনচেলত্তির সাজানো এই একাদশে শুরু থেকেই থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, গাব্রিয়েল মার্তিনেল্লি ও রায়ানের মতো তারকারা। তবে গ্রুপ পর্বের মতো এই ম্যাচেও শুরুর একাদশে রাখা হয়নি নেইমার জুনিয়রকে। চোট কাটিয়ে দলে ফেরা রাফিনিয়াও ম্যাচ শুরু করবেন বেঞ্চ থেকে।

ম্যাচে ব্রাজিলের গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন আলিসন বেকার। রক্ষণভাগ সামলানোর দায়িত্বে অধিনায়ক মার্কিনিয়োসের সঙ্গী হচ্ছেন গাব্রিয়েল মাগালিয়ায়েস। তাদের দুই পাশে উইং-ব্যাক হিসেবে খেলবেন দানিলো ও দগলাস সান্তোস। মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকবে কাসেমিরো ও ব্রুনো গিমারেসের জুটির ওপর।

আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া, রায়ান ও গাব্রিয়েল মার্তিনেল্লিকে নিয়ে নরওয়ের রক্ষণভাগ ভাঙার পরিকল্পনা সাজিয়েছেন কোচ আনচেলত্তি।

ব্রাজিলের শুরুর একাদশ: আলিসন বেকার, দানিলো, মার্কিনিয়োস, গাব্রিয়েল মাগালেস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, রায়ান, মাতেউস কুনিয়া, গাব্রিয়েল মার্তিনেল্লি ও ভিনিসিয়ুস জুনিয়র।

বেঞ্চ (বিকল্প খেলোয়াড়): ওয়েভারটন, এদেরসন, অ্যালেক্স সান্দ্রো, ব্রেমের, লিও পেরেইরা, ইবানিয়েন্জ, এদেরসন এস, ফাবিনিয়ো, দানিলো সান্তোস, নেইমার জুনিয়র, রাফিনিয়া, এন্দ্রিক, লুইজ হেনরিক ও ইগর থিয়াগো।